
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় মালবাহী একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে অজ্ঞাত অন্য গাড়ির পেছনে ধাক্কা মারলে পিকআপের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় । এ সময় পিকআপচালক ও হেলপার নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন,পিকআপের চালক মো. সুজন(৩৭)।তিনি যশোরের কতুয়ালী উপজেলার রাজারহাটের বালিয়াডাঙ্গা এলাকার মিজানুর রহমানের ছেলে। চালকের সহকারি মো.ইছারুল(২৫)।তিনি খুলনার ডুমুরিয়া এলাকার মো.জীবনের ছেলে।তবে ইছারুল সম্প্রতি যশোরে বসবাস করতেন
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাচামালবাহী পিকআপ তার সামনের অজ্ঞাত গাড়ীকে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। এ সময় পিকআপের চালক সুজন ঘটনাস্থলেই মারা যায়, আহত হয় পিকআপের হেলপার ইছারুল । আহত ইছারুলকে শ্রীনগর স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন সোমবার সকালে বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যাই।হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.নিলয় চালকের সহকারীর মৃতের বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মৃতদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি হাসাড়াঁ হাইওয়ে থানায় রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনা সততা স্বীকার করে বলেন, মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 








