Title :
fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা fa fa-square সিরাজদিখানে সরাকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রর দায়ে অর্থদন্ড প্রদান করা হয় fa fa-square মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার fa fa-square ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন fa fa-square সিরাজদিখানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

গোদাগাড়ীতে ইউপি সদস্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : 04:36:14 pm, Wednesday, 22 January 2025
  • 616 Time View

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইউপি সদস্য মো. জহুরুল ইসলামকে মাদক ব্যবসা ও হুকুমদাতার অভিযোগে জড়িয়ে গত ২১ জানুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

জহুরুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল আমার সামাজিক মর্যাদা নষ্ট করার লক্ষ্যে এসব বানোয়াট তথ্য প্রচার করেছে। এতে আমার ব্যক্তিগত ও পারিবারিক মানসম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।”

তিনি দাবি করেন, “সংবাদে উল্লেখিত মাদক ব্যবসা ও হুকুমদাতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকাশিত সংবাদে আমার বক্তব্য নেওয়ার প্রয়োজনীয়তাও উপেক্ষা করা হয়েছে, যা নীতিগতভাবে সাংবাদিকতার আদর্শের পরিপন্থী।”

জহুরুল ইসলাম আরও বলেন, “আমার ছবি ব্যবহার করে এবং আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে ভবিষ্যতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি।”

তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “সত্যের প্রতি আস্থাশীল থাকুন এবং উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমি আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক 

গোদাগাড়ীতে ইউপি সদস্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Update Time : 04:36:14 pm, Wednesday, 22 January 2025