ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জাহাঙ্গীর আলম চমক, ইতালি থেকে:

ইতালিতে বসবাসরত মুন্সিগঞ্জ বিক্রমপুর প্রবাসীদের শীর্ষ সামাজিক সংগঠন ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি, ইতালি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ মার্চ রবিবার রোমের ভিয়া কাসালিনায় আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নুরে আলম সিদ্দীকী বাচ্চুকে আহ্বায়ক এবং কামরুল হাসানকে সদস্য সচিব করে ৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হাবীব চৌধুরী, জামান মোক্তার ও যোবায়ের আহাম্মদ রিপন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন উম্মেহানী চৌধুরী, মিজান মল্লিক, বিল্লাল হোসেন ও মজিবুর শিকদার।
সমিতির এক সদস্য বিশিষ্ট অস্থায়ী মনিটরিং সেলের প্রধান কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি অনুমোদিত হয়। সভা শেষে কামরুল হাসান মনিটরিং সেল বিলুপ্ত ঘোষণা করে সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সভায় উপস্থিত সাধারণ সদস্যগণ নবগঠিত কমিটিকে সদস্য সংখ্যা পরিবর্তন, পরিবর্ধন এবং নতুন কমিটি গঠনের কাঠামো পরিবর্তনের পূর্ণ এখতিয়ার প্রদান করেন। তবে শর্তারোপ করা হয় যে, এই আহ্বায়ক কমিটির কোনো সদস্য আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
সভায় নবনিযুক্ত আহ্বায়ক নুরে আলম সিদ্দীকী বাচ্চু জানান, আগামী ৫ এপ্রিল আহ্বায়ক কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় রোমসহ ইতালির সর্বস্তরের বিক্রমপুরবাসীদের সাথে আলোচনার মাধ্যমে একটি সুন্দর ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন

Update Time : 03:07:07 am, Wednesday, 1 April 2026