Dhaka 11:35 am, Tuesday, 19 May 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা fa fa-square সিরাজদিখানে সরাকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রর দায়ে অর্থদন্ড প্রদান করা হয় fa fa-square মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার fa fa-square ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন fa fa-square সিরাজদিখানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়ে লতব্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন খান খোকনকে গ্রেফতার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সার্কেল এএসপি মো. আনোয়ার পারভেজ, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

অভিযানকালে অবৈধভাবে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়। এ ঘটনায় শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লতব্দী ইউনিয়নের বিপুল পরিমাণ ফসলি জমি অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে। মাটি কাটার সিন্ডিকেট বিভিন্নভাবে জমির মালিকদের বাধ্য করে জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল।

স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে থাকার সুযোগে শামসুদ্দিন খান খোকন কৌশলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর থেকেই তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ অবস্থায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক 

মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Update Time : 01:59:50 pm, Friday, 3 April 2026