সিরাজদিখানে ১০ হাটবাজারের ইজারা সম্পন্ন, দরপত্র না পাওয়ায় ৪টির জন্য পুনরায় বিজ্ঞপ্তি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোট ১৪টি হাটবাজারের মধ্যে ১০টির ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি ৪টি হাটবাজারে কোনো দরপত্র জমা না পড়ায় সেগুলোর জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১মার্চ) বিকেল ৩টার দিকে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার বাক্স খোলা হয়। পরে প্রতিটি বাজারের জন্য জমা পড়া দরপত্রের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয় এবং তাদেরই ইজারা প্রদান করা হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য উপজেলার ১৪টি হাটবাজার ইজারার উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে ১০টি হাটবাজারের দরপত্র জমা পড়েছে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, যেসব হাটবাজারে কোনো দরপত্র জমা পড়েনি সেগুলোর জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইজারার সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ১৪টি হাটবাজারের ইজারাদারদের নিয়ে সভা করা হবে। ওই সভায় হাট ও বাজার ব্যবস্থাপনা আইন, ২০০৩ অনুযায়ী বাজার পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম বাড়ি, উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হাটবাজার ইজারা কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে ১০ হাটবাজারের ইজারা সম্পন্ন, দরপত্র না পাওয়ায় ৪টির জন্য পুনরায় বিজ্ঞপ্তি

Update Time : 03:38:32 pm, Wednesday, 11 March 2026