
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন৷
শুক্রবার বেলা ১১ টা উপজেলা নিমতলা এলাকায় নবনির্বাচিত এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ব্যক্তিগত অফিসে এ সংবর্ধনা দেওয়া হয়।
মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি জনাব মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সিরাজদিখান উপজেলার মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব জগদীশ চন্দ্র সরকারসহ সিরাজদিখান উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা মাননীয় এমপি মহোদয়ের নিকট উপস্থাপন করেন৷ তিনি তাদের সমস্যা গুলি মনোযোগ সহকারে শোনেন এবং নিরসনের আশ্বাস প্রদান করেন৷
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025