
সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আইনজীবি প্রিয়াঙ্কা আক্তার। তিনি উপজেলার কোলা ইউনিয়ন গৌড়িপুরা গ্রামের মৃত ডাক্তার মোঃ দ্বীন ইসলামের কন্যা। সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তার নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত ভাই-বোন "ল" চেম্বারে হাজির হয়ে স্থানীয় এলাকাবাসী, আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নাজিম ঢালী, মোঃ কামাল, মোকাজ্জল হোসেন যুবরাজ, এনামুল হাসান, হৃদয় পাল, রনি, শামীম, নজরুল ঢালী, অরুন আইচ, বরুন আইচসহ স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা আক্তার বেলতলী জি,জে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কলেজ থেকে এইচএসসি ও বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এল এল বি (অনার্স) এল এল এম মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ধীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কাজ যাচ্ছেন । সম্প্রতি তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025