
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১০। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায়(সিরাজদীখান) হস্তান্তরের করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সিরাজদীখান থানার ওসি এম এ হান্নান উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন ।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025