
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছে চার বছর বয়সী শিশু রাফসান।
রাফসান ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদার পাড়া এলাকার আরশাদ আলীর পুত্র। রবিবার দুপুরে তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ীর উঠানে খেলার ছলে রাফসান পাতাযুক্ত ডাল টান দিলে উক্ত স্থানে পূর্ব থেকে থাকা কয়েকটি ভিমরুল একত্রে শিশু রাফসানকে কামড়ালে তার চোখমুখ লাল হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে নিকট আত্মীয়-স্বজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়া রাফসানকে ঢাকা রেফার করে। পরে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে । প্রতিবেশী রমজান আলী বলেন, একটি ছোট্ট প্রাণের এমন করুণ বিদায় কেউ মেনে নিতে পারছেন না। স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.সাবিনা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ভিমরুলে কামড়ে রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025