
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও মালখানগর ইউনিয়নে,বিএনপির এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দিনব্যাপী ইছাপুরা ও মালখানগর ইউনিয়নের রাজদিয়া,পূর্ব শিয়ালদি,বাড়ই পাড়া ক্লাব,নাটেশ্বর ও ফুরশাইলে ধানের শীষ মার্কার বিজয়ের লক্ষ্যে এ পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ তথা (সিরাজদিখান ও শ্রীনগর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন,সহ-সম্পাদক মাসুম অর রশিদ।
আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহাবুবুর রহমান স্বপন, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী,মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মুছা শেখসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025