"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এ শ্লোগানে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন,বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক সচেতন ও সাহসী। তারাই অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন আগামী দিনে কন্যাশিশুরা মেধা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজকে আলোকিত করবে।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সামজসেবা কর্মকর্তা সুমন মধু, মৎস কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025