মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ মোঃ শুভ মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মালখানগর চৌরাস্তা ক্লাবঘরের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক শুভ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেও নিয়মিত মাদক সেবন করে আসছে। তার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। স্থানীয়রা জানান, এই ধরনের মাদক ব্যবসায়ীদের কারণে সমাজ ধ্বংসের পথে এবং তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
গ্রেফতারকৃত শুভ মিয়া উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের মোক্তার মিয়ার ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শুভ মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025