
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী ব্রিজের ঢালে (টোল প্লাজার কাছে) মালবাহী পিকআপের পেছনে অজ্ঞাত বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মুরগীবাহী পিকআপের পিছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায় । এ সময় পিকআপের চালক ঘটনাস্থলে মারা যায় আহত হয় পিকআপে থাকা অপর একজন।খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ লাস উদ্ধার করে থানা নিয়ে যায় আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠান। নিহত চালকের পরিচয় এখনো পায়া যায়নি। এখনও পাওয়া যায়নি
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঢাকামুখী দ্রুতগতির একটি বাস মুরগীবাহী পিকআপের পিছনে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়, এ সময় পিকআপ চালক মারা যায়। অজ্ঞাত বাসটি শনাক্তের কাজ করছি। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের লাশ হাসাড়া হাইওয়ে থানা আছে অপর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 








