ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরীর ব্রীজের উপর সার্ভিস সড়কে মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতদের পরিচয় এখনো জানা জানা যায়নী । বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ।
তিনি জানান, মোটরসাইকেলযোগে তারা মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি ।মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025